প্রকাশিত : সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০১:১৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ১১:১৪

মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা


ভ্রাম্যমাণ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুরে শামসুন্নাহার রেশমা (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর থানাধীন মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার রেশমা ওই এলাকার এনায়েত খন্দকারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে রেশমা নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওড়না কেটে নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তবে কী কারণে রেশমা আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।