প্রকাশিত : রবিবার , ১ নভেম্বর ২০২৬ , রাত ০৯:২৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:০৭

কাউনিয়ার হোমিও চিকিৎসক ও কবি পরিমলের মৃত্যু


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কবি ও হোমিও চিকিৎসক শ্রী পরিমল চন্দ্র বর্মন (পি.সি. বর্মন) আর নেই। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে ৪০ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পি.সি. বর্মন ছিলেন একজন মেধাবী, সজ্জন ও সাহিত্যপ্রেমী মানুষ। পড়াশোনা শেষ করে তিনি হোমিও চিকিৎসাসেবায় নিয়োজিত হন। চিকিৎসাসেবার পাশাপাশি সাহিত্যচর্চায়ও তাঁর বিশেষ আগ্রহ ছিল। ‘বর্ষায় ভিজে যাবো’, ‘আশায় থাকি তোমার’সহ বেশ কিছু কবিতা রচনা করেছেন তিনি। তাঁর লেখা এসব কবিতাসহ একাধিক কবিতা উত্তরবঙ্গের বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। কবিতার মাধ্যমে তিনি নিজের ভাবনা ও অনুভূতি পাঠকের কাছে তুলে ধরেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে তিস্তা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।তাঁর মৃত্যুতে কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।মাত্র ৪০ বছর বয়সে স্ত্রী ও দুই শিশুসন্তানকে রেখে তাঁর চলে যাওয়া পরিবার ও স্বজনদের জন্য গভীর বেদনার। একজন কবি, চিকিৎসক ও ভালো মনের মানুষকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।