প্রকাশিত : শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৩৪।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৭:০৮

ফরিদপুরে হাট গোবিন্দপুর ও বটতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাট গোবিন্দপুর ও বটতলা এলাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের পক্ষে এ কর্মসূচি পালিত হয়।

গণসংযোগকালে প্রফেসর আবদুত তাওয়াব স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি এলাকাবাসীর সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের প্রত্যাশা ও দাবির বিষয়েও অবগত হন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে প্রার্থীর বিভিন্ন পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

সামগ্রিকভাবে, উৎসবমুখর পরিবেশে গণসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়।