প্রকাশিত : শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৩৬।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৭:০০

ফরিদপুর-২ আসনে রসুলপুর বাজারে আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের উঠান বৈঠক ও কর্মীসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ফরিদপুর-২ আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে রিকশা মার্কার এমপি পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুর। তিনি বক্তব্যে বলেন, “জনগণের অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সমস্যা ও কথা সরাসরি শোনার জন্য উঠান বৈঠকের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে হতে হবে জনকল্যাণমুখী এবং নীতিনিষ্ঠ। আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় রসুলপুর বাজার এলাকায় জামায়াতে ইসলামী দলের সংগঠন শক্তিশালীকরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং ইসলামের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের উঠান বৈঠক ও দোয়া মাহফিল জনসম্পৃক্ততা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।