প্রকাশিত : শনিবার , ৩১ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:১৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৭:০৮

বোয়ালমারীতে জিকে কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শেষে পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেন (জিকে)–এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম চুন্নু মিয়া।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন জিকে কিন্ডারগার্টেনের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান টোকন, উপদেষ্টা গাজী শামসুজ্জামান খোকন এবং বিদ্যালয়ের পরিচালক অ্যাডভোকেট গাজী শাহিনুজ্জামান লিটন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগম, পরিদর্শক শিক্ষক নাসরিন আক্তার এবং সহকারী প্রধান শিক্ষক শরীফ তাসলিমা।

অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।