বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে উপজেলার ভাটদী বাজারে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হিরু মুন্সি।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম (বকুল), মেজবা উদ্দিন ঠাকুর, বিশিষ্ট সমাজসেবক কাজী ইসরাইল, দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মজিবর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন খান।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।