প্রকাশিত : সোমবার , ১৫ জুন ২০২৬ , রাত ০১:০৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৩৩

বুড়াইচ ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা চাইলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল আলিম খান।


মোঃ ইমরান মোল্লাঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার, ১নং বুড়াইচ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল আলিম খান, ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। তখন বুড়াইচ ইউনিয়নের জনগণ আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং বিপুল ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন। কিন্তু ভাগ্যের পরিহাসে আমি বিজয়ী হতে পারিনি। তবুও আমি ইউনিয়নবাসীর প্রতি চিরকৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। গতবারের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।”

আলহাজ্ব আব্দুল আলিম খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

এদিকে, তার এই শুভেচ্ছা ও সহযোগিতা কামনার বার্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বুড়াইচ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আলহাজ্ব আব্দুল আলিম খানের বার্তা— “সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার শক্তি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।”