মোঃ ইমরান মোল্লা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, আজ ১৭ জুন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, ইভটিজিং, অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফকির মোঃ তাইজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বানা ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ এবং টগরবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিয়া,
এ সময় আলফাডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল আহমেদ, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান এবং সেক্রেটারি এস এম হাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আলফাডাঙ্গার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।