বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলালিংক কোম্পানির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের ময়না খেলার মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বাংলালিংক রিটেইলার ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ ফরিদপুর রিজিওনের কমলা ও হলুদ রঙের জার্সি পরে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন।
উত্তেজনাপূর্ণ এ খেলায় কমলা রঙের জার্সি পরিহিত দল ২-১ গোলে হলুদ জার্সি পরিহিত দলকে পরাজিত করে জয়লাভ করে। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে মেডেল প্রদান করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল হেড সাদিকুর রহমান, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, ময়না এসিবোস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ, সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাসেম, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার মোবাশ্বরুল ইসলাম, আরসিএম তৌফিক আহমেদ চৌধুরী, এসিএম এ কে রাকিবুল ইসলাম, টেরিটোরি অফিসার তন্ময় সেন, এমডিও ওহিদ কাজীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।