প্রকাশিত : শনিবার , ২০ জুন ২০২৬ , ভোর ০৪:৪৬।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৩৬

আলফাডাঙ্গার জয়দেবপুর বাজারের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করলেন আলহাজ্ব আব্দুল আলিম খান


মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর বাজারের, প্রধান সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়, ফলে পথচারী ও যানবাহন চলাচলে দেখা দেয় চরম ভোগান্তি।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ, নিয়ে এগিয়ে এসেছেন সমাজসেবক আলহাজ্ব আব্দুল আলিম খান। তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে, জয়দেবপুর বাজারের জলাবদ্ধতা নিরসন এবং, সড়কটি চলাচল উপযোগী করতে সংস্কার কাজ শুরু করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাজারের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে, সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এমন অবস্থায় আলহাজ্ব আব্দুল আলিম খানের এই উদ্যোগকে, তারা সাধুবাদ জানিয়েছেন এবং সমস্যাটির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর আশা, এই উদ্যোগের ফলে জয়দেবপুর বাজারের সড়কে চলাচল সহজ হবে এবং, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে ব্যবসায়ী ও পথচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা সুফিয়ার রহমান, সাহেব আলী খন্দকার, মোঃ জাফর আলী, জয়দেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল ফকির, মোঃ মেহেদি ফকির, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, টুটুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এ সময় আলহাজ্ব আব্দুল আলিম খান বলেন, এই রাস্তার বিষয়ে জয়দেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য, সোহেল ফকির আমাকে এই রাস্তাটির বিষয়ে বললে আমি আজকে এই উদ্যোগ নিয়েছি। 

“আমি আমার জয়দেবপুর, বারাংকুলা, বিলপুটিয়া ও পানিগাতি এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে অতীতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমি সবসময় ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

তার এ মহতী উদ্যোগের জন্য উপস্থিত সকলেই আলহাজ্ব আব্দুল আলিম খানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।