প্রকাশিত : রবিবার , ২১ জুন ২০২৬ , সন্ধ্যা ০৭:৩৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৩৭

আরবিটি নিউজের পেজে সংবাদ প্রকাশের পর নিহত বাবুলের পরিবারের পাশে সহায়তার হাত বাড়ালেন খন্দকার আশরাফুল আলম মামুন


স্টাফ রিপোর্টার : আরবিটি নিউজে সংবাদ প্রকাশের পর আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া দোকান মালিক ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত নছিমন চালক বাবুলের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন।

শুক্রবার সকালে তিনি নিহত বাবুলের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেন। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানদারের মাঝে এক লাখ টাকা সহায়তা প্রদান করেন। সব মিলিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য মোট আড়াই লাখ টাকার অনুদান দেন।

রোববার অনুদানের টাকা উত্তোলনের পর নিহত নছিমন চালক বাবুলের স্ত্রীর কাছে দেড় লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীর মাঝে এক লাখ টাকা হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এমন মানবিক মানুষ এখনো সমাজে আছেন বলেই অসহায় মানুষ আশার আলো দেখতে পায়। তিনি বটগাছের ছায়ার মতো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এ সময় তারা খন্দকার আশরাফুল আলম মামুনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে খন্দকার আশরাফুল আলম মামুন ঢাকা থেকে এসে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিয়েছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি একজন উদার ও মানবিক মানুষ।

আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, আরবিটি নিউজে নিহত বাবুলের ঘটনা এবং দোকান পুড়ে যাওয়ার খবর দেখে আমি খুবই ব্যথিত হই। তখনই সিদ্ধান্ত নিই অসহায় পরিবারের পাশে দাঁড়াবো এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছু সহায়তা করবো। মহান আল্লাহ যেন আমাকে মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন।

উল্লেখ্য, সম্প্রতি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নছিমন চালক বাবুল নিহত হন এবং কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।