• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ , দুপুর ১২:৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

খাগড়াছড়িতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার : খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রিন্ট ভিউ

খাগড়াছড়ি প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে নিহতদের স্মরণে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পৌর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান ও অধ্যক্ষ আবুল হোসেন, মাওলানা একে আহমদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি ইয়াছিন আরাফাত, উপজেলা সেক্রেটারি হাফেজ জালাল উদ্দীনসহ সংগঠনটির উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা।

আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনা স্মরণ করেন। তাঁদের বক্তব্যে ওই ঘটনায় আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্বের নির্দেশে লগি-বৈঠা নিয়ে নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরা হয়। তাঁরা বলেন, ওই সহিংসতায় হতাহতের ঘটনা ঘটে এবং নিহতদের মরদেহ ঘিরে নৃশংস আচরণের ঘটনাও ঘটেছিল।

বক্তারা ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন