• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:০০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা প্রিন্ট ভিউ

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি: কাউনিয়ায় মেয়াদ উত্তীর্ণ পশু ও মৎস্য খাদ্য রাখায় ও বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় দুটি দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  উপজেলার টেপামধুপুর বাজারের শফিকুল ফিড স্টোরের বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ  মৎস্য ও পশু খাদ্য থাকায় ৩ হাজার টাকা একইদিন  ভায়ারহাট বাজারে শ্রী সজল কুমারের দোকানে গরু,ছাগল, মুরগী ও মাছের মেয়াদ উত্তীর্ণ খাদ্য থাকায় এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ১২ বস্তায় ২৪০ কেজি মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য জব্দ করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন