প্রিন্ট ভিউ
নিজেস্ব প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন। সারা দেশের মতো বোয়ালমারীতেও এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির হাফেজ বিল্লাল হুসাইন ও পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।