প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: আলফাডাঙ্গায়, নবগঠিত আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায়, মোঃ ইমরান মোল্লাকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন জয়দেবপুর এলাকার মানুষ ও বন্ধু মহল।
উল্লেখ্য, গত ৩ জুন ১৪ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে। এরপর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ইমরান মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, যুগ্ম সম্পাদক জাহিদুল হক মোল্লা, বকুল আজিজ, বিলায়েত হোসেন বিলু, মঞ্জুর কাজী, মকিবুল হাসান, রিপন আহমেদ, রাজীব আহমেদ, ফারুক খন্দকার, আলামিন ইসলাম, বাবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বকুল আজিজ বলেন, ইমরান মোল্লা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি আলফাডাঙ্গার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাব আরও শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত হবে।”
বিলায়েত হোসেন বিলু বলেন, ইমরান মোল্লার সভাপতি নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে প্রেসক্লাব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে যাবে।”
সংবর্ধনার জবাবে ইমরান মোল্লা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি আলফাডাঙ্গার মানুষের কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
জাহিদুল হক মোল্লা বলেন, “মোঃ ইমরান মোল্লা একজন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে মানুষের আস্থা অর্জন করেছেন। আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়া অত্যন্ত যোগ্যতার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে প্রেসক্লাব আরও সুসংগঠিত হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে এলাকার সাংবাদিকতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”