প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা: প্রধানমন্ত্রী ঘোষিত, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, বিনামূল্যে ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী গাছ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ জুন), আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত, এ কর্মসূচির আওতায় উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিফাত নূর মৌসুমি। এতে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ এবং টগরবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল আহমেদ, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে, ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং, সবাইকে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার জন্য উৎসাহিত করেন।