• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , রাত ০২:৪৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে, জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ৩-২ গোলে আর্জেন্টিনার জয়

রিপোর্টার : ইমরান মোল্লা
আলফাডাঙ্গায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে, জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ৩-২ গোলে আর্জেন্টিনার জয় প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার, টগরবন্ধ ইউনিয়নের চরডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত, এই ব্যতিক্রমী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার (১৯ জুন)  বিকেল ৪টা ৩০ মিনিটে, চরডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে, মাঠে ভিড় করেন অসংখ্য দর্শক ও ফুটবলপ্রেমী।

খেলার আয়োজন করেন নাহিদুল ইসলাম ও দুলাল মিয়া। দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে ৩-২ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থকদের পরাজিত করে বিজয় অর্জন করে আর্জেন্টিনা সমর্থক দল।

খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন ডালিম, মোঃ মাসুদ মাস্টার (সাবেক সভাপতি, চরডাঙ্গা শহীদ জাহাঙ্গীর ক্লাব), মোঃ হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।

জাতীয়

খেলাধুলা

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন