• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , রাত ০৩:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন

রিপোর্টার : জহির রায়হান
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া (রংপুর )প্রতিনিধিঃ কাউনিয়ায়  তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তিস্তা  মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি রংপুর জেলা ও উপজেলা শাখা। শনিবার দুপুরে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্ত কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর-৫(মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামাই এতে ইসলামী রংপুর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রাব্বানী,রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মাজলি সুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ জামাতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম সরকার, জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান ফারুক,বায়তুল মাল সম্পাদক এসএম গোলাম কিবরিয়া, জামায়েতে ইসলামী  হারাগাছ পৌর শাখার সভাপতি মোঃ আইনুল হক,  বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম,  শহীদ ব্যাগ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম বাংলাদেশ ছাত্রশিবির রংপুর জেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তারুল ইসলাম প্রমূখ।

জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী বলেন তিস্তা নদীটি ভারতের সাথে সংযুক্ত।  শুষ্ক মৌসুমে  তিস্তা নদীতে পানি থাকেনা, বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে আমাদের কে ডুবে মারার ষড়যন্ত্র তা চলে আসছে। শুধু তাই নয় উত্তর অঞ্চলকে ঘিরে অর্থনীতি কৃষি পরিবেশের ভারসাম্য রক্ষায় নেয়া দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা আমরা জেনে আসছি।   কিন্তু আজ পর্যন্ত এ কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা দেখিনি। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে নদী খননের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি খাতে পানি সরবরাহ, দুই পাড়ে আধুনিক শহর,অর্থনৈতক জোন গড়ে তোলার মধ্যে দিয়ে  উত্তর জনপদের অবহেলিত  মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখা যেত। তিনি এসময় বিভিন্ন দাবী পেশ করে বলেন আমরা আর ধোকা খেতে চাই না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে আমাদের সংগ্রাম চলবে।

রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন বলেন তিস্তা নদীর উজানে ভারত তারা তাদের সুবিধা মত পানি ছেড়ে দেয় আবার বন্ধ করে। যখন পানি ছেড়ে দেয় তখন শুকনা মৌসুমে ও  এলাকা ডুবে বন্যা দেখা দেয়। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আমরা চাই অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করা হোক।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন