• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , ভোর ০৫:০৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় ইয়াবা ও নগদ টাকা-সহ ২ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায়  ইয়াবা ও নগদ টাকা-সহ ২ মাদক কারবারি গ্রেফতার প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ  রংপুরের কাউনিয়ায়  মধ্যরাতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কাউনিয়া উপজেলার নিজপাড়া (পশ্চিম) গ্রামের  মোঃ শুকুর আলীর ছেলে চিহ্নিত সুদ ব্যবসায়ী ও মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম (২২) ও আব্দুর রাজ্জাকের ছেলে  মোঃ রিপন মাহমুদ (২১)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাসস্ট্যান্ড হতে অন্নদানগরগামী রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে  সুদারু ও মাদক কারবারি রবিউল ও রিপন কে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে রিপনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস এবং রবিউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা (১৫) গ্রাম ও মাদক বিক্রির নগদ ৩০০০/- হাজার টাকা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন  জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৬) রুজু করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন