প্রিন্ট ভিউ
আলফাডাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল আহমেদ, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, যানবাহন চলাচলে শৃঙ্খলা, বাজার তদারকি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।