• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৫৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরই বোয়ালমারীতে তিন মাদক কারবারি আটক

রিপোর্টার : শারমিন আক্তার
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরই বোয়ালমারীতে তিন মাদক কারবারি আটক প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরপরই পৃথক অভিযান চালিয়ে শুক্রবার রাতে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে আটক তিনজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া গ্রামের আলম খানের ছেলে হাসান খান, বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মজিবরের ছেলে মামুন শেখ এবং একই গ্রামের খায়ের শেখের ছেলে আজমল শেখ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানকালে হাসান খানের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা, আজমল শেখের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং মামুন শেখের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। তবে এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকসহ আটক তিন আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন