• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৫৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান

রিপোর্টার : জহির রায়হান
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২৬ রঙ্গপুর সাহিত্য পরিষদ হল রুম, টাউন হল রংপুরে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। 

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতার সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ  আখতারুজ্জামান সাজু, 

বাংলার চোখ স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এর  চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী,বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও লেখক ইঞ্জিনিয়ার ফজলুল হক, মিডিয়া ব্যক্তিত্ব এটিএন বাংলার বিভাগীয় প্রধান  মাহাবুউল ইসলাম, মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, কামরুজ্জামান মিলন, লেখক ও সংগঠক ব্যাংকার অহিদুল ইসলাম। বিভিন্ন সামাজিক সংগঠনসহ জাতীয় পত্রিকা প্রতিদিনের সংবাদ ও দৈনিক আলোকিত পত্রিকার কাউনিয়া প্রতিনিধি জহির রায়হান কেও সাংবাদিকতায় অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন