প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুর-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন–এর ‘জাহাজ’ প্রতীকের পক্ষে মাঠে নেমেছে একদল তরুণ। রোববার দুপুরে বোয়ালমারী পৌরশহরের বিভিন্ন সড়ক, বাজার ও দোকানপাটে ঘুরে তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রতীকের পক্ষে সমর্থন চান।
প্রচারণাকালে যুবকেরা পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগামী ১২ ফেব্রুয়ারি ‘জাহাজ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা প্রার্থী দোলনের বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান ও মুহিদুল ইসলামসহ আরও কয়েকজন যুবক। তারা বলেন, তরুণদের অংশগ্রহণে এ প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলছে।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ঘরে ঘরে পৌঁছে প্রচারণা চালানোর মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ‘জাহাজ’ প্রতীকের সমর্থকরা।