• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৫:৪২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গার তিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

রিপোর্টার : ইমরান মোল্লা
আলফাডাঙ্গার তিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতারা হলেন— আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা।

চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লিখিত সুপারিশের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার শর্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এছাড়া ভবিষ্যতে কোনো ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় তিন নেতা বলেন, “আমরা শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল ছিলাম। 

সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাদের ওপর আবারও আস্থা রেখেছে। এজন্য জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ফরিদপুর-১ আসনের প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জাতীয়

সারাদেশ

নির্বাচন

আরও পড়ুন