• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , ভোর ০৪:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে মাদকসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে নারীর ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে মাদকসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে নারীর ৩ মাসের কারাদণ্ড প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক অভিযানে মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে এক নারী মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আটক আসামিদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতৈর ও ঘোষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে মহিদ মোল্যা, সাতৈর ইউনিয়নের কানখড়দী গ্রামের মৃত আব্দুল গফফার মিয়ার ছেলে মনজুর মিয়া এবং মহিশালা গ্রামের সিরাজ শেখের মেয়ে রোকসানা (৪০)। পরে রোকসানাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, আমার সার্কেলের আওতাধীন বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা এলাকায় কোনো মাদক কারবারির স্থান হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

আরও পড়ুন