প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তরুণ নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ। গতকাল আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
দলীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিরাজ। তিনি বলেন, এই আস্থা তার জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্বও অনেক বড়। তিনি বিশেষভাবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এছাড়াও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষভাবে মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক হান্নান মজুমদারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিরাজ আরও বলেন, “দলের আদর্শ ও নীতিকে ধারণ করে আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই অন্তর্ভুক্তি সংগঠনকে আরও গতিশীল করবে এবং মাঠপর্যায়ে কার্যক্রমে নতুন গতি আনবে।