• ঢাকা
  • সোমবার , ২২ জুন ২০২৬ , রাত ০২:৫৮
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

বোয়ালমারীর শেখর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা।

রিপোর্টার : ইমরান মোল্লা
বোয়ালমারীর শেখর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ ও ইউনিয়নবাসী।

শনিবার রাত ৯টায় শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এবং সঞ্চালনা করেন শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাব্বত মুন্সি।

সভায় বক্তব্য রাখেন শেখর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মোঃ জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, সাংগঠনিক সম্পাদক ও সহস্রাইল বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রনি সিকদার, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা সুমন, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মতিউর বিশ্বাস, নায়েবে আমির খালেদ মোঃ সাইফুল্লাহ, সৈয়দ আমির আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোমান মোল্লা এবং সহস্রাইল বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ সেলিম সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, “শেখর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী কিংবা মাদক কারবারির স্থান হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত শেখর ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত সবাই শেখর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন